সদস্য হোন

সংবাদের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।

― Advertisement ―

spot_img

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে এবি পার্ট’র বিবৃতি

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু...
হোমক্রিকেটতিন দিনেই শেষ প্রথম টেস্ট এক ডজন উইকেট অশ্বিনের

তিন দিনেই শেষ প্রথম টেস্ট এক ডজন উইকেট অশ্বিনের

সংস্করণ, মাঠ, প্রতিপক্ষসহ অনেক কিছু বদলালেও ওয়েস্ট ইন্ডিজের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। পরাজয়ের হতাশাই তাদের সঙ্গী হচ্ছে। নিজেদের মাঠে ভারতের বিপক্ষে তিন দিনেই বড় ব্যবধানে হেরেছে।

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও বল হাতে কাণ্ডারির ভূমিকা পালন করেছেন রবিচন্দ্রন অশ্বিন। তাতে ওয়েস্ট ইন্ডিজের কুপোকাত দশা হয়েছে। অশ্বিনের বোলিং ঘূর্ণিতে প্রথম টেস্টে উইন্ডিজের বিপক্ষে ইনিংস ব্যবধানে ও ১৪১ রানের জয় পেয়েছে ভারত।

শুক্রবার (১৪ জুলাই) রাত ৮টায় ডমিনিকা টেস্টের তৃতীয় দিনের খেলায় মুখোমুখি হয় ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। এ দিন ৪২১ রানে ভারত তাদের প্রথম ইনিংস ঘোষণা করে। ব্যাটিংয়ে নেমে ১৩০ রান তুলতেই শেষ হয় উইন্ডিজের দ্বিতীয় ইনিংস। প্রথম ইনিংসে দলটি করেছিল ১৫০ রান। তাতে ভারত ইনিংস ব্যবধানে জয় তুলে নেয়।

দুই ইনিংস মিলিয়ে বল হাতে ১২ উইকেট তুলে নিয়েছেন অশ্বিন। ফলে তিনি একাই ম্যাচটিতে ব্যবধান তৈরি করে দিয়েছেন। প্রথম ইনিংসে ৫ ও দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট দখল করেছেন এই স্পিনার। আর দলের জয়ের কাজটি ব্যাট হাতে আরও সহজ করে দিয়েছেন যশস্বী জয়সওয়াল। অভিষেক ম্যাচেই ভারতীয় এই ক্রিকেটার ১৭১ রানের অনবদ্য এক ইনিংস উপহার দিয়েছেন।

জয়সওয়াল বাদেও সেঞ্চুরির দেখা পেয়েছেন অধিনায়ক রোহিত শর্মা (১০৩ রান)। এছাড়া ব্যাট হাতে ৭৬ রান করেছেন বিরাট কোহলি। সব মিলিয়ে ভারত তাদের প্রথম ইনিংসে ৫ উইকেটের বিনিময়ে ৪২১ রান করে। এর আগে ক্যারিবিয়ানদের প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানে গুঁড়িয়ে দেয় অশ্বিন-জাদেজারা। তাতে ক্রেইগ ব্র্যাথওয়েটদের সামনে ২৭১ রানের লিড দাঁড়ায়।

তবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে উইন্ডিজ। ফলে ভারতের দেয়া লিড টপকানোর বদলে উল্টো ইনিংস ব্যবধানে হারের মুখ দেখতে হয়। দলটি দ্বিতীয়বার ব্যাটে নেমে প্রথম ইনিংসের রানও স্কোরবোর্ডে তুলতে পারেনি। ১৩০ রান তুলতেই সব উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ভারতের হয়ে একে একে ৭টি উইকেট তুলে নেন অশ্বিন।

এছাড়া প্রথম ইনিংসে ৩ উইকেট নেয়া রবীন্দ্র জাদেজা দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ২ উইকেট। ডমিনিকা টেস্টে এই দুই স্পিনারের ভেলকিতে জয় তুলে নেয় ভারত। অভিষেক ম্যাচে ১৭১ রান করে ম্যাচসেরা হয়েছেন জয়সওয়াল। ভারত-ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি হবে আগামী ২০ জুলাই।

32 কমেন্টস

  1. Hey I know this is off topic but I was wondering if you knew of any widgets I could add to my blog that automatically tweet my newest twitter updates. I’ve been looking for a plug-in like this for quite some time and was hoping maybe you would have some experience with something like this. Please let me know if you run into anything. I truly enjoy reading your blog and I look forward to your new updates.

কমেন্ট করুন

Please enter your comment!
Please enter your name here