৬ বলে ৬ রানের সহজ সমীকরণ। করিম জানাতের করা শেষ ওভারের প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে সমীকরণ (৫ বলে ২ রান) আরও সহজ করেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু মারমুখী হতে গিয়ে মিড উইকেটে মোহাম্মদ নবীর হাতে ক্যাচ দেন। এরপর টানা দুই বলে তাসকিন ও নাসুম আউট হলে হারের শঙ্কায় পড়ে বাংলাদেশ। কিন্তু পঞ্চম বলে বাউন্ডারি হাঁকিয়ে ২ উইকেটের জয় তুলে নেন শরীফুল ইসলাম।
শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচের টি-২০ সিরিজের প্রথমটিতে টস জিতে আফগানদের ব্যাটিংয়ে পাঠান অধিনায়ক সাকিব আল হাসান। ফ্রেশ উইকেটে নতুন বলে সুবিধাও তুলে নেন। তৃতীয় ওভারে প্রথম সাফল্যের পর অষ্টম ওভারে আফগানদের ৫২ রানে ৪ উইকেট তুলে নেয় বাংলাদেশ।
ওই চাপ সামাল দেন অভিজ্ঞ মোহাম্মদ নবী। তিনি ৪০ বলে হার না মানা ৫৪ রানের ইনিংস খেলেন। চারটি চার ও একটি ছক্কা আসে তার ব্যাট থেকে। তার সঙ্গে জুটি দেন নাজিবুল্লাহ জাদরান ও আজমতুল্লাহ ওমরজাই। নাজিব খেলেন ২৩ রানের ইনিংস। পেসার ওমরজাই ১৮ বলে চারটি ছক্কার শটে ৩৩ রান করেন। আফগানিস্তান ৭ উইকেট হারিয়ে ১৫৪ রান তোলে।
জবাব দিতে নেমে চাপে পড়ে বাংলাদেশ দলও। ৩৯ রানে তৃতীয় ও ৬৪ রানে হারায় চতুর্থ উইকেট। এরপর হৃদয় ও শামীম দুর্দান্ত জুটি গড়েন। তারা ৭৩ রানের জুটি গড়ে দলকে জয়ের প্রান্তে নিয়ে আসেন।
দলের রান ১৩৭ হলে ক্যাচ দিয়ে আউট হন বাঁ-হাতি ব্যাটার শামীম পাটোয়ারি। তিনি ২৫ বলে তিনটি চারের শটে ৩৩ রান করেন। হৃদয় ৩২ বলে তিন চার ও দুই ছক্কায় ৪৭ রানের হার না মানা ইনিংস খেলেন।
শেষ ওভারে জয়ের জন্য ছয় রান দরকার ছিল বাংলাদেশের। দলের রান ১৫৩ হতে একে একে ফিরে যান মেহেদি মিরাজ (৮), তাসকিন আহমেদ (০) ও নাসুম আহমেদ। এক বল থাকতে চার মেরে জেতান শরিফুল ইসলাম।



Hey! Just checked out 667bet and it seems like it’s got a lot to offer. Good promotions too when I logged on, Worth a shot! Explore the site here: 667bet
Downloaded the apk from vk777gameapk. Installation went fine. Gameplay’s actually pretty fun! Good job! Visit vk777gameapk vk777gameapk
Gà chọi c1… yeah, still cockfighting. Different search term, same place. Definitely a niche thing. Dive in at your own risk. See for yourself: gà chọi c1
Hey, has anyone checked out rrs88 lately? I’ve been having some decent luck there with the slots. The bonuses could be a little better, but overall, it’s a solid platform. Worth a look if you’re after a new spot to play. Check it out: rrs88
**mitolyn official**
Mitolyn is a carefully developed, plant-based formula created to help support metabolic efficiency and encourage healthy, lasting weight management.
Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me? https://accounts.binance.com/register-person?ref=IHJUI7TF
Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.