সদস্য হোন

সংবাদের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।

― Advertisement ―

spot_img

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে এবি পার্ট’র বিবৃতি

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু...
হোমক্রিকেটঅনির্দিষ্টকালের জন্য ক্রিকেট থেকে বিরতিতে ব্রাভো

অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট থেকে বিরতিতে ব্রাভো

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ডাক না পাওয়ার পর আপাতত আন্তর্জাতিক ক্রিকেট না খেলার সিদ্ধান্ত নিয়েছেন ড্যারেন ব্রাভো। অনির্দিষ্টকালীন সময়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ এই ব্যাটসম্যান বিরতি নেওয়ার ঘোষণা দিয়েছেন। ইনস্টাগ্রামে লম্বা এক পোস্ট দিয়ে বিষয়টি জানান ব্রাভো। আবার কবে ফিরতে পারেন, সেটা উল্লেখ করেননি ৩৪ বছর বয়সী ক্রিকেটার।

সবশেষ ২০২২ সালের ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছিলেন ব্রাভো। সম্প্রতি শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজের লিস্ট ‘এ’ প্রতিযোগিতা সুপার ৫০-এ দারুণ পারফর্ম করলেও ইংলিশদের বিপক্ষে আসছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের বিবেচনাতে রাখা হয়নি তাকে। ওই টুর্নামেন্টে ৮৩.২০ গড়ে ৪১৬ রান করেন তিনি।

ব্রাভো লিখেছেন, ভবিষ্যৎ নিয়ে ভাবনা থেকেই কিছু সময়ের জন্য বিরতির সিদ্ধান্ত তার। চিন্তা করার জন্য আমি কিছুটা সময় নিয়েছি এবং ভেবেছি একজন ক্রিকেটার হিসেবে আমার পরবর্তী পদক্ষেপ কী হওয়া উচিত।
জাতীয় দল ছাড়াও ওয়েস্ট ইন্ডিজ একাডেমি স্কোয়াডেও জায়গা হয়নি ব্রাভোর, যে দলটি ঘরের মাঠে খেলছে আয়ারল্যান্ড একাডেমির বিপক্ষে। এমনকি তাকে রাখা হয়নি দক্ষিণ আফ্রিকা সফরের ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলেও। অভিমানী ব্রাভো লিখেছেন, বিরতির সিদ্ধান্ত নিতে তাকে একরকম বাধ্য করা হয়েছে।

তিনি জানান, কোনো ধরনের যোগাযোগ করা ছাড়াই আমাকে খুব অন্ধকার জায়গায় ফেলে দেওয়া হয়েছে। এই মুহূর্তে তিনটি দল একাধিক সংস্করণ বা সিরিজে এই অঞ্চলের প্রতিনিধিত্ব করছে। যেখানে প্রায় ৪০ থেকে ৪৫ জন খেলোয়াড় আছে। আমাদের আঞ্চলিক টুর্নামেন্টে যথেষ্ট রান করার পরও যদি এই দলগুলোর একটিতেও থাকতে না পারি, তাহলে তারা (নির্বাচকরা) মূলত আমাকে বলছে যে, আমার জন্য দরজা বন্ধ হয়ে গেছে।

২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে ব্রাভো ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৫৬ টেস্ট, ১২২ ওয়ানডে ও ২৬ টি-টোয়েন্টি খেলেছেন। তিন সংস্করণ মিলিয়ে রান করেছেন ৭ হাজারের বেশি।

18 কমেন্টস

  1. Trong những năm đầu hoạt động, slot365 đăng nhập chỉ tập trung vào việc xây dựng nền tảng kỹ thuật vững chắc và thu hút người chơi bằng các ưu đãi hấp dẫn. Sau một thời gian ngắn, nhà cái đã mở rộng danh mục trò chơi của mình, không chỉ giới hạn ở cá cược thể thao mà còn phát triển thêm nhiều trò chơi khác như poker, blackjack và slot games.

  2. Một trong những yếu tố quan trọng nhất mà 188v game luôn chú trọng là tính an toàn và bảo mật. Mọi thông tin cá nhân tài chính được ngăn chặn sự xâm nhập của hacker. Không chỉ vậy, sân chơi còn tuân thủ các quy định nghiêm ngặt về bảo mật chống rửa tiền, đảm bảo mọi giao dịch của người chơi đều được thực hiện một cách minh bạch an toàn.

কমেন্ট করুন

Please enter your comment!
Please enter your name here