ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন আগামীকাল। সম্মেলনকে সামনে রেখে একদিন আগে বিএনপি’র সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের তিন নেতাকে আমন্ত্রণ জানিয়েছে দলটি। আমন্ত্রণ পাওয়া নেতারা হলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান এবং নজরুল ইসলাম খান। আজ শুক্রবার দুপুর বারোটার দিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ দপ্তর সম্পাদক আবু সায়েমের নেতৃত্বে দলটির সম্মেলনের অভ্যর্থনা কমিটির সদস্যরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আমন্ত্রণপত্র পৌঁছে দেন।
আমন্ত্রণপত্র গ্রহণ করেন বিএনপির ভারপ্রাপ্ত দপ্তরের সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
এ সময় বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা এবং বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স আওয়ামী লীগের প্রতিনিধিদের বলেন, আমাদের সব নেতারা কারাগারে। আমরা সম্মেলনে কিভাবে যাব?
এর জবাবে আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক সায়েম বলেন, এটা সরকারের ব্যাপার। আমরা দলের পক্ষ থেকে এসেছি। আমরা আশা করছি আপনাদের প্রতিনিধি দল সম্মেলনে যাবেন।
প্রিন্স বলেন, দলের হাই কমান্ডের সঙ্গে আলোচনা করে জানানো হবে।
আমন্ত্রণপত্র গ্রহণের সময় অন্যদের মধ্যে বিএনপি’র সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, সহ তথ্য বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুলসহ কয়েকজন বিএনপি নেতা উপস্থিত ছিলেন।
নিউজ : মানবজমিন অনলাইন



Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good. https://www.binance.com/register?ref=IXBIAFVY
Your article helped me a lot, is there any more related content? Thanks!