ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির আওতায় আনার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
সোমবার (১৭ জুলাই) দিনরাতে ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার প্রেস ব্রিফিংয়ে এ আহ্বান জানান।
ব্রিফিংয়ে এক সাংবাদিক ম্যাথিউ মিলারের উদ্দেশে বলেন, সোমবার বাংলাদেশে একটি উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থীও আক্রমণের শিকার হয়েছে। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন এবং ১০ শতাংশেরও কম ভোট পড়েছে। তাহলে কীভাবে বিশ্বাস করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবেন? এ বিষয়ে আপনার অবস্থান কী? আপনি কি এটি এটি পর্যবেক্ষণ করছেন?
জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ‘গণতান্ত্রিক নির্বাচনে এ ধরনের রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। আমরা বাংলাদেশ সরকারকে সহিংসতার যেকোনো ঘটনা পুঙ্খানুপুঙ্খ, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে তদন্ত করতে এবং জড়িতদের বিচারের আওতায় আনতে উৎসাহিত করি।’
‘যেমনটি আমরা আগেই বলেছি, আমরা আশা করব বাংলাদেশ সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করবে এবং আমরা তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব’, বলেন মিলার।
প্রেস ব্রিফিংয়ে মিলারের উদ্দেশে এক সাংবাদিক বলেন, গত বুধবার (১২ জুলাই) রাতে নিউইয়র্কে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্যের (শামীম ওসমান) সামনে বিরোধীদলের এক কর্মী বিক্ষোভ করেন। এর মাত্র কয়েক ঘণ্টা পরে বাংলাদেশে তার পরিবার আক্রমণের শিকার হয়। সুতরাং কেউ যুক্তরাষ্ট্রে থেকেও যদি কথা বলে বা সরকারি দলের বিপক্ষে কথা বলে বা প্রতিবাদ করে, তাহলে তাদের দেশে তারা নিরাপদ নয়। এ বিষয়ে আপনার মতামত কী?
ম্যাথিউ মিলার বলেন, ‘আমি শুধু বলতে চাই, আপনি যে ধরনের সহিংসতার কথা বলেছেন, গণতান্ত্রিক নির্বাচনে তার কোনো জায়গা নেই।’
প্রসঙ্গত সোমবার (১৭ জুলাই) ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণের শেষের দিকে বনানী বিদ্যানিকেতন স্কুল ভোটকেন্দ্রের সামনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলা চালায়। মারধর থেকে বাঁচতে একপর্যায়ে হিরো আলম দৌড়ে পালিয়ে যায়। হামলাকারীরা এ সময় তাকে পেছন থেকে ধাওয়া দেন। একপর্যায়ে তিনি বনানীর ২৩ নম্বর সড়কে গিয়ে একটি রিকশায় ওঠেন। পরে গাড়িতে করে চলে যান।
হামলার পর সংবাদিকদের হিরো আলম বলেন, দেশে যে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই, সেটি আমি বিদেশিদের কাছে তুলে ধরব। পাশাপাশি আমার ওপর হামলার বিচার চেয়ে ইউরোপীয় ইউনিয়ন ও আমেরিকান অ্যাম্বাসিকে অভিযোগ দেব। শুধু তাই নয়, যেখানে যেখানে অভিযোগ জানাতে হবে, আমি প্রতিটা জায়গায় চিঠি দেব।



Downloaded the 922betapp the other day. Pretty convenient to have it on my phone. Gameplay is smooth and quick. I’d say give it a shot if you prefer mobile gaming: 922betapp
Alright, lads and lasses! Time to check out naya24game! Sounds like it could be promising — fingers crossed it’s not a complete waste of time. Lets give it a whirl and see what happens: naya24game
Hey, checked out wimi.com jogo on Winmiibet! Good selection of games, pretty smooth experience overall. Need to try it again soon! Check it out here: wimi.com jogo
555wincasino is pretty solid. Wide variety of games to choose from, and I haven’t had any issues with withdrawals. The website is easy to navigate. Give them a spin: 555wincasino
Your article helped me a lot, is there any more related content? Thanks!
Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me? https://www.binance.com/register?ref=IHJUI7TF