সদস্য হোন

সংবাদের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।

― Advertisement ―

spot_img

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে এবি পার্ট’র বিবৃতি

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু...
হোমআন্তর্জাতিকসহিংসতার পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের বড় জয়

সহিংসতার পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের বড় জয়

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের শাসক দল তৃণমূল কংগ্রেসের জনপ্রিয়তা প্রতিফলিত হয়েছে, গ্রামীণ স্থানীয় সরকারের তিনটি স্তরের সবগুলোতেই বড় ধরনের জয় পেয়েছে দলটি।

এর আগে মঙ্গলবার সকাল থেকে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা শুরু হয়। এ নির্বাচনে গ্রামীণ স্থানীয় সরকারের তিনটি স্তরের ৭৪ হাজারেরও বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়।

এখন পর্যন্ত ঘোষিত ফলাফলে তৃণমূল কংগ্রেস গ্রাম পঞ্চায়েতের মোট ৬৩ হাজার ২২৯ আসনের মধ্যে ৪১ হাজার ৭৭৬টি, পঞ্চায়েত সমিতির ৯ হাজার ৭৩০ আসনের মধ্যে ৪ হাজার ৯৩৮টি এবং জেলা পরিষদের ৯২৮ আসনের মধ্যে ৫২৬টিতে জয় পেয়েছে।

অন্যদিকে রাজ্যের প্রধান বিরোধীদল বিজেপি গ্রাম পঞ্চায়েতে ৯ হাজার ১২৯টি, পঞ্চায়েত সমিতির ৫১১টি এবং জেলা পরিষদের ১৫টি আসনে জয় পেয়েছে।

এক ফেসবুক পোস্টে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, গ্রাম বাংলায় তৃণমূলের জয়জয়কার। তৃণমূলের প্রতি জনগণের ভালোবাসা, আবেগ ও সমর্থনের জন্য তাদের ধন্যবাদ জানাতে চাই। এই রাজ্যের জনগণের হৃদয়ে শুধু তৃণমূল, এ নির্বাচন তা প্রমাণ করেছে।

গণনাকেন্দ্রগুলোতে বিরোধীদলীয় পরিদর্শকদের প্রবেশে বাধা দিয়ে ক্ষমতাসীন তৃণমূল ‘ভোট লুট করার বেপরোয়া চেষ্টা’ চালিয়েছে বলে অভিযোগ করেছে বিরোধী দল বিজেপি।

অন্যদিকে তৃণমূল দাবি করেছে, নির্বাচন চলাকালে সহিংসতায় যারা নিহত হয়েছেন তাদের ৬০ শতাংশ হয় তাদের কর্মী বা তাদের সমর্থক।

এসব সত্ত্বেও দল জয় পাওয়ায় কৃতজ্ঞতা জানিয়ে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিরোধীদের ‘মমতাকে ভোট নয়’কে ‘মমতার জন্য ভোট’ প্রচারণায় পরিণত করায় জনগণের কাছে (আমরা) কৃতজ্ঞ।

11 কমেন্টস

  1. What i don’t understood is in fact how you’re now not really much more smartly-preferred than you might be now. You’re so intelligent. You realize therefore considerably in the case of this matter, made me individually consider it from so many various angles. Its like women and men don’t seem to be involved until it is something to do with Woman gaga! Your own stuffs excellent. Always take care of it up!

  2. Great ?V I should certainly pronounce, impressed with your web site. I had no trouble navigating through all tabs and related info ended up being truly easy to do to access. I recently found what I hoped for before you know it at all. Quite unusual. Is likely to appreciate it for those who add forums or anything, web site theme . a tones way for your client to communicate. Excellent task..

কমেন্ট করুন

Please enter your comment!
Please enter your name here