শুক্রবার (২১ জুলাই) মাঠে গড়িয়েছে জিম আফ্রো টি-১০ লিগ। দিনের প্রথম ম্যাচে হারারে হারিকেন্সের বিপক্ষে তাসকিন আহমেদের দল বুলাওয়েও ব্রেভস জয় পায় ৪৯ রানে। ম্যাচে ২ ওভার বোলিং করে ৭ রান খরচায় ১ উইকেট শিকার করেন তাসকিন আহমেদ।
প্রথম ম্যাচে জয়ের পর নিজেদের দ্বিতীয় ম্যাচে মুশফিকুর রহিমের দল জোবার্গ বাফেলোর মুখোমুখি হন তাসকিন-সিকান্দার রাজারা।
টস জিতে বাফেলোকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ব্রেভস। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাফেলোর। মাত্র ১৭ রানে ৪ উইকেট হারায় দলটি। সতীর্থদের ব্যর্থতার দিনে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেন মুশফিকুর রহিম। ৬ নাম্বারে নেমে ২৩ বলে ৮ চারে ২০০ স্ট্রাইকরেটে ৪৬ রানের অপরাজিত ইনিংস খেলেন মুশফিকুর রহিম। মুশফিকের ৪৬ ও টম ব্যান্টনের ৩৪ রানের ইনিংসে ভর করে ১০৫ রানের সংগ্রহ পায় বাফেলো।
ব্রেভসের পক্ষে ২ ওভার বোলিং করে মাত্র ১১ রান খরচায় ৩ উইকেট শিকার করেন তাসকিন আহমেদ। যদিও মোহাম্মদ হাফিজের বোলিং তোপে ১০ রানের হার মানতে হয়েছে তাসকিনদের।
এক দিনে দুই ম্যাচে ৪ ওভার বোলিং করে মাত্র ১৮ রান খরচ করে ৪ উইকেট শিকার করেন তাসকিন আহমেদ। একই সঙ্গে প্রথম ম্যাচের ‘ম্যাজিক মোমেন্ট অব দ্য ম্যাচ’ এর পুরস্কার জেতেন এই পেসার।



Tried 9kbossbet out of curiosity, and I’ve gotta say their promotional stuff seems pretty good. Worth checking out their offers at least: 9kbossbet
Thinking about grabbing the APK from Lucky101apk. Hope it’s safe and virus-free, you know how it is. lucky101apk
Heard some buzz about ww88game, so I checked it out. Pretty decent selection of games. Its worth a try, follow the link and see what you find ww88game
Just signed into 789betmpls to place my bets. Feeling good, hoping to score some big wins! Good luck to all the serious betters out there! Find out more 789betmpls.
Your article helped me a lot, is there any more related content? Thanks!