সদস্য হোন

সংবাদের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।

― Advertisement ―

spot_img

চালের বাজারে কারসাজি : জড়িতদের দ্রুত শাস্তি কাম্য

চালের বাজারের অস্থিরতা দূর করতে অতীতে অভিযান চালানো হলেও ভোক্তাদের দুর্ভোগ কমেনি। এ প্রেক্ষাপটে বাজার তদারকি সংস্থার অসাধু কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অসাধু ব্যবসায়ীদের আঁতাতের বিষয়টি...
হোমসম্পাদকীয়শিক্ষা ও স্বাস্থ্য খাত আর কত উপেক্ষিত থাকবে

শিক্ষা ও স্বাস্থ্য খাত আর কত উপেক্ষিত থাকবে

বাংলাদেশে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ তুলনামূলক কম। যদিও বিশেষজ্ঞরা মনে করেন, এ দুই খাতে বরাদ্দ বাড়ালে সেটা জাতির ভবিষ্যৎ বিনিয়োগ হিসেবে বিবেচিত হবে। উন্নত দেশ তো বটেই, উন্নয়নশীল দেশেও এ দুই খাতে বেশি বরাদ্দ দেওয়া হয়।

এ প্রেক্ষাপটে প্রথম আলোয় ‘সংশোধিত এডিপিতে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ কমছে’ শিরোনামে যে খবর প্রকাশিত হয়েছে, তা আমাদের উদ্বিগ্ন না করে পারে না। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) সূত্রে জানা গেছে, এবার সংশোধিত এডিপির আকার কমছে ১৮ হাজার কোটি টাকা। এর মধ্যে প্রকল্প বাস্তবায়নের গতি কম থাকায় শিক্ষা খাতে সাড়ে ১২ হাজার কোটি এবং স্বাস্থ্যে ৪ হাজার কোটি টাকা বরাদ্দ কমেছে।

সংশোধিত এডিপির ৭ শতাংশের মতো বরাদ্দ রাখা হচ্ছে শিক্ষা খাতে। এ খাতের ১১৮টি প্রকল্পে সব মিলিয়ে ১৭ হাজার ২২৩ কোটি টাকা বরাদ্দ পাবে, যা মূল এডিপির চেয়ে অন্তত সাড়ে ১২ হাজার কোটি টাকা কম। অন্যদিকে স্বাস্থ্য খাতের ৬১টি প্রকল্পে বরাদ্দ রাখা হচ্ছে ১২ হাজার ৬৬ কোটি টাকা, যা সংশোধিত এডিপির প্রায় ৫ শতাংশ। এ খাতে বরাদ্দ কমছে প্রায় চার হাজার কোটি টাকা।

শিক্ষা ও স্বাস্থ্য খাতে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অনুপাতে এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সবচেয়ে কম অর্থ খরচ করে বাংলাদেশ। এখানে শিক্ষা খাতে জিডিপির ২ শতাংশের মতো খরচ করা হচ্ছে। আর স্বাস্থ্য খাতে তা ১ শতাংশের কম। শিক্ষা ও স্বাস্থ্য খাত উন্নয়নে সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে এটা সামঞ্জস্যপূর্ণ নয়।

যেখানে অর্থনীতিবিদেরা অনেক দিন ধরেই এই দুটি খাতে বরাদ্দ বাড়ানোর পরামর্শ দিয়ে আসছেন, সেখানে সংশোধিত এডিপিতে বরাদ্দ কমানোর সিদ্ধান্ত আত্মঘাতীমূলক। সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) নির্বাহী পরিচালক সেলিম রায়হান প্রথম আলোকে বলেন, ‘শিক্ষা ও স্বাস্থ্য খাত একটি দুষ্টচক্রের মধ্যে পড়ে গেছে। বলা হয়, দক্ষতা বাড়ানো হয়নি, টাকা বেশি বরাদ্দ দিলেও খরচ করতে পারে না।’

যাঁদের কারণে প্রকল্পের কাজ ঠিকমতো চলছে না, সরকারের উচিত তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। প্রকল্প কর্মকর্তাদের অদক্ষতা ও অযোগ্যতার কারণে তো মানুষ শিক্ষা ও স্বাস্থ্যসেবা বঞ্চিত হতে পারেন না। এমন সময় শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ কমানো হলো, যখন করোনায় এই দুটি খাতই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। করোনা আমাদের স্বাস্থ্যব্যবস্থার বেহাল চিত্র চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। অন্যদিকে করোনার সময়ে শিক্ষার যে ক্ষতি হয়েছে, তা পূরণ করার জন্য শিক্ষা খাতে আরও বরাদ্দ বাড়ানো প্রয়োজন।

বিশেষজ্ঞরা শিক্ষা ও স্বাস্থ্য খাতে বেশি বরাদ্দের দাবি জানিয়ে এলেও সরকার উল্টো পথেই হাঁটছে। চলতি অর্থবছরে বরাদ্দের শীর্ষে আছে পরিবহন ও যোগাযোগ খাত—৬৩ হাজার ২৬৩ কোটি টাকা। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি খাত, ৩৭ হাজার ৮৯৭ কোটি টাকা।

এ দুটি খাতের উন্নয়নের প্রয়োজনীয়তা কেউ অস্বীকার করছেন না। কিন্তু কেবল অবকাঠামো প্রতিষ্ঠা করলেই তো হবে না, সেসব সুচারুভাবে পরিচালনার জন্য যে মানবসম্পদ দরকার, সে জন্য শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর বিকল্প নেই। আশা করি, নীতিনির্ধারকেরা বিষয়টি পুনর্বিবেচনা করবেন এবং সংশোধিত বাজেটে এ দুই খাতে আগের বরাদ্দই বহাল রাখবেন।

32 কমেন্টস

  1. rtp slot365 Mỗi tựa game giải trí tại danh mục đều do nhà phát hành đình đám hàng đầu thế giới liên kết với sân chơi đem đến. Điều này giúp đảm bảo mọi trò chơi đều thiết kế, cập nhật tính năng mới mẻ mỗi ngày giúp đáp ứng tất cả nhu cầu săn thưởng của anh em. Ngoài việc có cơ hội trải nghiệm tính năng mới mẻ thì anh em còn được khám phá tỷ lệ trả thưởng siêu cao cùng với quy trình thanh toán minh bạch, rõ ràng và an toàn tuyệt đối.

  2. iGaming sektöründe önde gelen bir sağlayıcı olan Pragmatic Play, heyecan verici bir oyun deneyimi vadeden Gates of Olympus 1000 adlı çevrimiçi slotu geliştirdi. Pragmatic Play’in yenilikçi slot makineleri konusundaki itibarı, hem görsel mükemmellik hem de ödüllendirici bir oyun deneyimi sunan bir oyun yaratmasıyla kanıtlanıyor. Yunan mitolojisinden esinlenen bu slot, oyuncuları dinamik oyunun çarpanlar ve kademeli makaralar içerdiği Zeus’un diyarına götürüyor. Signée par le développeur Pragmatic Play, la machine à sous Gates of Olympus 1000 est un jeu proposé pour combler les désirs des passionnés de mythologie grecque. Dès l’ouverture du jeu, on se retrouve directement au-dessus de l’Olympe. Nous proposons Gates of Olympus, un titre sous licence de Pragmatic Play, validé par la Malta Gaming Authority et reconnu par les opérateurs en ligne autorisés en France. Ce jeu appartient à la gamme de machines à sous à haute volatilité du studio. Il fonctionne avec un générateur de nombres aléatoires contrôlé par des organismes indépendants, garantissant des tirages équitables et conformes aux règles du marché français.
    https://www.wecreativewomen.online/comment-deposer-sur-machance-casino-guide-pratique-pour-alimenter-votre-compte/
    Rejoignez l’univers du casino Gates of Olympus en vous inscrivant sur une plateforme agréée par l’ANJ en seulement 2 minutes. Nos partenaires garantissent un jeu sécurisé pour la machine à sous Gates of Olympus. Consultez la section des casinos partenaires pour choisir une plateforme fiable et commencer à jouer. Gates of Olympus n’est pas une machine à sous ordinaire — elle offre de gros risques, mais aussi de grosses récompenses. Si vous jouez avec de l’argent réel, quelques astuces peuvent vous aider à préserver votre budget et même à augmenter vos chances de décrocher un gros gain. Oui, avec l’authentification biométrique et le chiffrement, Apple Pay est très sûr. Par-ci par-là Oui, le jeu Rise Of Olympus 100 Casino développé par Play’n Go est entièrement optimisé pour les appareils mobiles. Conçu avec la technologie moderne HTML5, il offre une compatibilité totale avec tous les systèmes mobiles actuels (iOS et Android). L’expérience de jeu sur smartphone ou tablette est aussi fluide, immersive et agréable que sur ordinateur, permettant aux joueurs de profiter pleinement des fonctionnalités et bonus à tout moment.

  3. RESPONSIBLE GAMING: At penaltyshootout.games, we prioritize responsible gambling and advocate the same for our partners. Our aim is to ensure that online casino gaming remains enjoyable without causing worries about financial losses. If necessary, take breaks to maintain control over your gaming experience. рџ”Ћ Not : Seçiminiz RTP’ye, potansiyele veya Penalty Shoot Out Street’teki kazanma şansınıza hiçbir etki etmez. Bu seçim sadece oyunun görsel efektlerini değiştirir. 24 mevcut ulusal takımdan, her biri benzersiz özelliklere sahip olan takımınızı seçin. Seçiminiz görsel deneyimi etkiler ancak kazanma olasılıklarını etkilemez. Penalty Shoot-Out: Street geleneksel slot sembollerinden farklı olarak arka planda ulusal bayraklar, futbol topları ve grafiti tarzı sanat eserleri gibi tematik unsurlar içerir. Oyun, başarılı atışları işaretleyen görsel göstergeler ile odak noktası olarak kale etrafında merkezlenir. Her gol, ödemeyi kademeli olarak artıran bir zafer sembolünü temsil eder. Geleneksel sembollerin eksikliği, yerini daha sürükleyici bir futbol deneyimine bırakıyor ve Brezilya sokaklarının kalbinde gerçek bir penaltı atışı gibi hissettiriyor.
    https://primepag.com.br/?p=444251
    Koli içi Adet: 54 Alışveriş sepeti boş Bu oyun artık oynanamaz Minikoyuncu.org, oyun tutkunlarının buluşma noktası! Sıkıldığında kaçıp gelebileceğin, birbirinden eğlenceli ve ücretsiz binlerce oyunun seni beklediği bir oyun dünyası burası. İster araba yarışı yap, ister zombi avla, istersen klasik oyunlarla nostaljiye dal – hepsi parmaklarının ucunda! Üye olmana bile gerek yok, direkt oyuna gir, eğlenceye başla. Her yaşa uygun oyunlar, her gün yenilenen içerikler ve sıfır sıkıcılık garantisi burada! En popüler penaltı oyunları genellikle gerçekçi futbol simülatörleri, atari tarzı zorluklar ve oyuncuların en yüksek skor için yarışmasına izin veren turnuva modlarını içerir. Alışveriş sepeti boş Minikoyuncu.org, oyun tutkunlarının buluşma noktası! Sıkıldığında kaçıp gelebileceğin, birbirinden eğlenceli ve ücretsiz binlerce oyunun seni beklediği bir oyun dünyası burası. İster araba yarışı yap, ister zombi avla, istersen klasik oyunlarla nostaljiye dal – hepsi parmaklarının ucunda! Üye olmana bile gerek yok, direkt oyuna gir, eğlenceye başla. Her yaşa uygun oyunlar, her gün yenilenen içerikler ve sıfır sıkıcılık garantisi burada!

কমেন্ট করুন

Please enter your comment!
Please enter your name here